বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল অসহায়-দুস্থ পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জে ৮ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতির মিলনায়তনে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

জানা যায়, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ভাই এবং স্টার্কট্রি গ্রুপের পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, নারায়ণগঞ্জ সদর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে ধাপে ধাপে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— সেমাই, চিনি, পোলাও চাল, দুধ, আলু, মসলা, চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। প্রথম পর্যায়ে সদর থানার বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের সভাপতি সজল এবং সদস্য সচিব শাহেদ আহম্মেদসহ স্থানীয় নেতারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ