বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঈদ মানেই আনন্দ। নতুন পোশাক, উৎসবের উচ্ছ্বাস। কিন্তু অনেক শিশুর কাছেই এই আনন্দ সহজলভ্য নয়। সেই শিশুদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে ‘ঈদের হাসি’ কর্মসূচি।

এ উদ্যোগে রিয়েলমির সঙ্গে অংশীদার ছিল গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশন। ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন। ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণার বরুয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচি। শতবর্ষের পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে অনেক সুবিধাবঞ্চিত শিশু।

সেখানে প্রায় ৮০০ শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। অনেকের জন্য এটি ছিল ঈদের প্রথম নতুন পোশাকের আনন্দ।

আয়োজকদের ভাষ্য, নতুন পোশাকে ঈদ উদযাপন অনেক শিশুর জন্য স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই এই উদ্যোগ।

এই কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তরুণ স্বেচ্ছাসেবীরা। গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের সদস্যদের পাশাপাশি এতে যুক্ত হন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিশুদের সঙ্গে সময় কাটানো, পোশাক বিতরণ এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানটি ছোট এক সামাজিক উৎসবে রূপ নেয়।

আয়োজকরা জানান, এটি শুধু উপহার বিতরণের অনুষ্ঠান ছিল না। তরুণদের সামাজিক কাজে যুক্ত হওয়ার একটি সুযোগও তৈরি করেছে এই ক্যাম্পেইন।

রিয়েলমি মনে করে, কর্পোরেট উদ্যোগের পাশাপাশি তরুণদের অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই ধরনের কর্মকাণ্ড মানুষের মধ্যে সহমর্মিতা ও দায়িত্ববোধ বাড়ায়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ