বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে কেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে কেরাত প্রতিযোগিতার আয়োজন করেছে বারইয়ারহাট কলেজ ছাত্রদল। উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (১৫ মার্চ) বিকেলে বারইয়ারহাট কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক খন্দকার শরিফুল ইসলাম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন ভেন্ডার, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন পিন্টু, বারইয়ারহাট কলেজ ছাত্রদল নেতা আদনান শুভ, তানভীর রাজি অভি, মেহেরাফ হোসেন অনিক, ফয়সাল ইসলাম, সায়েম মির্জা, মুজাহিদ, মোরশেদ, রানা, সাকিব, সোয়েবসহ কলেজ ছাত্রদলের দলের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের পরামর্শে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ