বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

রাজধানীতে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ছাত্র জমিয়ত বাংলাদেশের ইফতার মাহফিল বুধবার (১১ মার্চ) রাজধানীর পল্টনস্থ ঢাকা ডিসিসি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় ‘মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, রমজান মাস বছরে একবার আমাদের মাঝে আসে আত্মশুদ্ধি ও ঈমানি চেতনা জাগ্রত করার জন্য। এই বরকতময় মাসে আল্লাহ তাআলা যে আমল ও কর্মসূচি নির্ধারণ করে দিয়েছেন, সেগুলো যথাযথভাবে মূল্যায়ন করে পালন করতে পারলে একজন মানুষ সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পারে।

আমি ছাত্র জমিয়তের সকল ভাইদের প্রতি আহ্বান জানাই— আমরা যেন কোনো ধরনের বিভ্রান্তির শিকার না হই। বরং এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের গঠন ও চরিত্র নির্মাণের প্রতি বিশেষ গুরুত্ব দিই।

মাওলানা আফেন্দী বলেন, ইসলাম একটি স্বচ্ছ ও পরিপূর্ণ ধর্ম। এখানে কোনো ধরনের ত্রুটি বা অস্পষ্টতা নেই। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি, কিছু মানুষ ইসলামের নাম ব্যবহার করে ভোটের রাজনীতি করছে— ভোট কেনা, ভোটের জন্য মিথ্যাচার করা, এমনকি মানুষকে বিভ্রান্ত করে বলা হচ্ছে, এখানে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে।

অথচ বাস্তবতা হলো, যে ভোটের জন্য এত সংগ্রাম ও দাবি করা হয়, সেই ভোটই আবার টাকা দিয়ে কেনা হচ্ছে। এ ধরনের কাজ ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে।

তাই আমাদের উচিত— ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শকে সামনে রেখে নিজেদের গড়ে তোলা এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকা।

সভাপতির বক্তব্যে রিদওয়ান মাযহারী বলেন, ইসলামের নামে ইসলামের অপব্যাখ্যা করা বিভ্রান্তমূলক দলের ব্যাপারে জাতিকে আমাদের সচেতন করতে হবে। অতীতে আমরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও বাতিলের মোকাবিলা করেছি দৃঢ়তার সঙ্গে। আজ সেই অশুভ শক্তির একটি অংশ রাষ্ট্র ক্ষমতারও অংশ হয়েছে। আমাদের দায়িত্ব ও চ্যালেঞ্জ এখন আগের চেয়ে আরও বেশি।

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, যেন কেউ ইসলামের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। ইসলামের প্রকৃত আদর্শ ও সঠিক দিকনির্দেশনা মানুষের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। আমাদের মসজিদ, মাদরাসা, খানকাহ ও দাওয়াত-তাবলীগের মত দ্বীন প্রচারের সকল সেক্টরকে সুরক্ষিত রাখতে হবে এবং এসব দ্বীনি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সমাজে ইসলামের সঠিক দিকনির্দেশনা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমাদের দায়িত্ব থেমে থাকবে না। দ্বীন, আদর্শ ও সমাজের কল্যাণে আমাদের কাজ অব্যাহত রাখতে হবে— দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমি, জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মুফতি এখলাসুর রহমান রিয়াদ, রুহুল আমিন নগরী, গোলাম আম্বিয়া কয়েস, গাজীপুর সদর উপজেলা জমিয়তের আহ্বায়ক মাওলানা জাফর আহমদ, বিশিষ্ট লেখক ও অনুবাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংবাদিক আব্দুল গাফফার, জাওয়াদ আহমাদ ও রাকিবুল ইসলাম রইস।

ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি নুর হোসাইন, সহ সভাপতি, কাউসার আহমাদ, সহ সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইনাআমুল হাসান নাইম,অর্থ সম্পাদক হোসাইন আহমদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দফতর সম্পাদক জুবায়ের হোসেন, ভার্সিটি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ত্বকি, নির্বাহী সদস্য সাঈফ বিন জামাল সহ ঢাকা মহানগর ও জেলা সমূহের নেতৃবৃন্দ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ