বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

পিরোজপুরে লিফট ছাড়াই চালু হবে ২৫০ শয্যার জেলা হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

‎গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, আগামী ৩০ এপ্রিল অথবা ১৫ মে পিরোজপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৪টি ফ্লোর চালুর সিদ্ধান্ত নিয়েছি। এখানে লিফট আসতে সময় লাগছে। আগামী আগস্ট মাসে আসার সম্ভাবনা রয়েছে। আমরা লিফট আসার অপেক্ষা না করে চারটি ফ্লোর স্বাস্থ্য সেবার জন্য চালু করে দিতে চাচ্ছি। সে ধরনের কর্ম পরিকল্পনা চলছে। সর্বোচ্চ ১৫ মে এর মধ্যে এটি চালু হবে।

‎মঙ্গলবার (১০ মার্চ) পিরোজপুর জেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

‎প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, চিকিৎসক স্বল্পতা দেশের প্রতিটি হাসপাতালে রয়েছে। তারপরও আমরা আগামী দুই মাসের মধ্যে প্রয়োজন বিবেচনায় চিকিৎসক নিয়োগ এবং যে সকল যন্ত্রপাতিতে সমস্যা রয়েছে তা স্থানান্তর করা হবে। আশা করি, আগামী দুই মাসের মধ্যে পূর্বের থেকে একটি ভালো সেবা নিশ্চিত হবে।

‎এর আগে পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ, সিভিল সার্জন মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সদস্যদের নিয়ে সভা করেন তিনি।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ