বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

মাদরাসা আগুনে পুড়ে ছাই, তারাবিতে থাকায় রক্ষা পেল শতাধিক শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুমিল্লার লাকসামে একটি মাদরাসায় আগুন লেগে টিনশেড ভবন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা মসজিদে তারাবির নামাজ আদায় করায় প্রাণে বেঁচে গেছে শতাধিক শিক্ষার্থী।

সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় জেলার লাকসাম উপজেলার রেলওয়ে জংশন সংলগ্ন ছালেহিয়া ওয়ালিয়া দীনিয়া মাদরাসা ও এতিমখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় শিক্ষার্থীরা মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন। এ সময় একজন শিক্ষার্থী মাদরাসা ভবন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাদরাসা সুপার মোহাম্মদ উল্ল্যাহ জানান, অগ্নিকাণ্ডে মাদরাসার রান্নাঘরসহ ৭টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের বই, আসবাবপত্র, থাকার বিছানাপত্র এবং রাতের সেহরির খাবারও পুড়ে যায়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদুল মাওলা চৌধুরী বলেন, রাতে ঘুমানোর সময় এই অগ্নিকাণ্ড ঘটলে বড় ধরনের বিপদ হতে পারত। তবে শিক্ষার্থীরা মসজিদে থাকায় সবাই রক্ষা পেয়েছে। এজন্য তিনি আল্লাহর শোকরিয়া আদায় করেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ