বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: রোগীদের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনে হঠাৎ উপস্থিত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

বোরবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে পরিদর্শন করেন তিনি। তখন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতও উপস্থিত ছিলেন।

এসময় রোগীরা মন্ত্রীকে বলেন, হাসপাতালের খাবারের মান ও পরিবেশ খুবই খারাপ। প্রচুর পরিমাণে ছারপোকা রয়েছে এবং রাতে ঘুমানো যায় না। সেইসঙ্গে তেলাপোকার জন্য কিছু রাখা যায় না। মশার উপদ্রুবও রয়েছে।

তারা বলেন, হাসপাতাল থেকে যে খাবার দেয়, তার মান ভালো না এবং খাওয়া যায় না। বাহির থেকে খাবার কিনে নিয়ে এসে খেতে হয়।

রোগীদের স্বজনরা বলেন, রোগীর সঙ্গে যারা আসেন, তারাও অসুস্থ হয়ে যায় এতো অস্বাস্থ্যকর পরিবেশ। তেলাপোকা, ছারপোকা ইত্যাদি খাবার নষ্ট করে দেয়।

এসময় রোগীরা স্বাস্থ্যমন্ত্রীকে রক্তমাখা বেড দেখান, যেখানে রক্তে বেড লাল হয়ে আছে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, এতো তেলাপোকা আর ছারপোকা, পারতেছি না। ব্যর্থতা আছে। ছারপোকা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কমছে না।

পরিদর্শনকালে বিস্মিত হন স্বাস্থ্যমন্ত্রী। তিনি পরিচালককে বলেন, ‘ছারপোকার পেট ভর্তি রক্ত, রোগীরা ঘুমাবে কীভাবে?’

পাশ থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত পরিচালককে বলেন, দেড় মাস ধরে ডেঙ্গু সময় যাচ্ছে। আপনি জানেন এবং দেখেন। তবুও এমন কেন?

এসময় স্বাস্থ্যমন্ত্রী রান্না ঘর পরিদর্শন করেন এবং রুটির মেয়াদ আছে কিনা তাও দেখেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ