বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে হটস্পট চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।

ডিএনসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে লার্ভা ধ্বংসে লার্ভিসাইডিং কার্যক্রম পরিচালিত হবে। বিকাল ও সন্ধ্যার পাশাপাশি মশার উড়াল ও সক্রিয়তার সময় বিবেচনায় অঞ্চলভেদে রাতে ফগিং কার্যক্রম চালানো হবে। ফলে এলাকাভেদে দিনে তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে। সাপ্তাহিক ছুটির দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের মাঠপর্যায়ে টিমগুলোর কার্যক্রম সরেজমিনে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। কিউআরটি টিম ইতোমধ্যে বিভিন্ন হটস্পটে বিশেষ অভিযান শুরু করেছে। কিউলেক্স মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত নালা, নর্দমা, স্যুয়ারেজ লাইন, জলাশয় ও খাল-বিলের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএনসিসি সূত্র জানায়, প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব নেওয়ার পর মশা নিয়ন্ত্রণ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত উদ্যোগ নিয়েছেন। তার নির্দেশনায় নগরজুড়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হবে।

সংস্থাটি জানিয়েছে, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে তদারকি জোরদার করা হয়েছে।

পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, নাগরিকরাও যেন নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশ পরিষ্কার রাখে, কোথাও পানি জমতে না দেয় এবং বর্জ্য যথাযথভাবে অপসারণ করে। মশার প্রজননস্থল ধ্বংসে সবার সম্মিলিত সহযোগিতার ওপরই কার্যক্রমের সফলতা নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ