বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮


চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা: মাওলানা আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আরও নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে ও নাতি-নাতনি।

ইরানে মার্কিন হামলার প্রেক্ষিতে পরম করুণাময় আল্লাহর রমতম কামনা করেছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।

রোববার (১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।

প্রসঙ্গত, খামেনির মৃত্যুতে রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ