বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮


মাদরাসার কমিটি নির্বাচন আয়োজনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাদরাসায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ডের আওতাধীন সব মাদরাসার অধ্যক্ষ-সুপার ও পরিচালনা কমিটি এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোন পেশাজীবী সংগঠন বা অন্য কোন সংগঠনের নির্বাচন আয়োজন না করার জন্য অনুরোধ জানিয়ে পত্র জারি করা হয়। যার সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদরাসার অধ্যক্ষ-সুপার ও পরিচালনা কমিটিকে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে নির্দেশ করা হয়েছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ