শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

পাবনায় ডিসি কার্যালয় ঘেরাও, ভোট পুনঃগণনার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর পাবনা ৩ ও ৪ আসনের ভোট পুনরায় গণনার দাবিতে আজ পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে বিএনপি প্রার্থীদের সমর্থক ও নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের কর্মী সমর্থক এ বিক্ষোভ করেন।

টানা ৪ ঘণ্টা চলা অবরোধে নেতাকর্মীরা বলেন, আমাদের প্রার্থী অনেক ভোটে এগিয়ে থাকলেও কারচুপির মাধ্যমে ফলাফল উল্টো করে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করা হয়। যা একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা ছাড়া কিছুই না। আমাদের দাবি,  এই দুই আসনের ভোট পুনঃগণনা করা হোক এবং আমরা আশাবাদী ভোট পুনরায় গণনা করা হলে বিএনপি বিপুল ভোটে বিজয় লাভ করবেন। যদি তা না করা হয় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। বিজয় না নিয়ে আমরা ঘরে ফিরব না।

এদিকে পাবনা ৩ ও ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সঙ্গে কথা বললে তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনে পাঠানোর আশ্বাস প্রদান করেন। পরে নেতাকর্মীরা জেলা প্রশাসক এর কার্যালয় ত্যাগ করেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম বলেন, পাবনার দুইটি আসনের প্রার্থীদের অভিযোগ লিখিতভাবে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ