বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

মসজিদ ভেঙে মার্কেট নির্মাণের চেষ্টা, উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এলাকায় একটি মসজিদ ভেঙে মার্কেট নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে মুসল্লি ও মসজিদ পরিচালনা কমিটির একাংশের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে লাজনাতুল ওলামা সংগঠনের উদ্যোগে স্থানীয় আলেমদের একটি প্রতিনিধি দল কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে মসজিদের নিচতলা ভেঙে মার্কেট নির্মাণের কাজ অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। এর আগে বুধবার বিকেলে মসজিদ ভাঙার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও আলেম-ওলামারা ঘটনাস্থলে গিয়ে ভাঙার কাজে বাধা দেন।

স্থানীয়দের অভিযোগ, দোকান ভাড়া দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে মসজিদ পরিচালনা কমিটির কিছু কুচক্রী মহল জোরপূর্বক মসজিদ ভাঙার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে মসজিদের নিচতলা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়রা বাধা দিতে গেলে পরিচালনা কমিটির দায়িত্বশীলদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয়দের চাপের মুখে ভাঙার কাজ বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি শিবলু বলেন, কমিটি ও উপদেষ্টাদের সমন্বয়ে আলেমদের পরামর্শে নিচতলায় মার্কেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে অভিযোগ ওঠায় আপাতত ভাঙার কাজ বন্ধ রাখা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ