বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা : এসপি জুয়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শহীদ শরীফ ওসমান হাদি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি বলেন, শহীদ ওসমান হাদি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্রিকেট, লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর উদ্যোগে শহীদ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, নিজের জীবন উৎসর্গ করে শহীদ ওসমান হাদি আমাদের দেখিয়ে দিয়েছেন, কিভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং সুস্থ সংস্কৃতির জন্য কাজ করতে হয়।

এ কারণে এ দেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদিকে ভুলবে না। তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের দায়িত্ব।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ক্রীড়াচর্চা তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অসুস্থ সংস্কৃতি থেকে দূরে রাখে। শহীদ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. মাসুদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং খেলাধুলার মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য ও ইতিবাচক সামাজিক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মু. আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন, জেলা ছাত্রদলের এস কে এম আবু রায়হান, শহর ছাত্রদলের সদস্যসচিব শাহিন ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করেছে এবং পুরো আয়োজনজুড়ে ক্রীড়াসুলভ আচরণ ও শৃঙ্খলা বজায় রাখা হবে।

শহীদ ওসমান হাদির আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ