বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বাসচাপায় প্রাণ গেল হাফেজের, পরা হলো না পাগড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওসমান আল কুরআনের ৩০ পাড়া মুখস্থ করে সদ্য হাফেজ হয়েছেন। আজ বৃহস্পতিবার তার মাথায় পাগড়ি পরানোর কথা ছিল।

মাদারীপুরের রাজৈরে বেপরোয়া গতির বাসের চাপায় মোটরসাইকেল চালক এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বড়ব্রিজের ঢালে রোড ডিভাইডারের পূর্ব পাশে এ দুর্ঘটনা হয়।

নিহত ওসমান হাওলাদার (১৯) পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানাধীন উত্তরীপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে। তিনি টেকেরহাট শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পেছনের বায়তুল নূর ক্যাডেট মাদরাসার শিক্ষার্থী।

মাদরাসা শিক্ষক, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওসমান আল কুরআনের ৩০ পাড়া মুখস্থ করে সদ্য হাফেজ হয়েছেন। আজ বৃহস্পতিবার তার মাথায় পাগড়ি পরানোর কথা ছিল। এরইমধ্যে বুধবার রাতে মাদরাসা থেকে এক শিক্ষকের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় ওসমান ও তার বন্ধু হাসিবুল হোসেন (১৬)।

পরে উপজেলার টেকেরহাট বন্দর এলাকা থেকে রাজৈর উপজেলা শহরের উদ্দেশে রওয়ানা হয় তারা। পথে রাজৈর বড়ব্রিজের ঢালে অপরদিক থেকে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাদের বহনকারী মোটরসাইকেলটি ভেঙে গুড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই ওসমানের মৃত্যু হয়। একই সঙ্গে গুরুতর আহত হন হাসিবুল হোসেনও। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

আহত হাসিবুল হোসেন রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকার এমদাদুল মোল্লার ছেলে। তিনি একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।

রাজৈরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখান থেকে আমাদের থানায় এনে বৃহস্পতিবার (আজ) সকালে পরিবারের লোকজনের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ