রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

এভারকেয়ারের সামনে মাদরাসার শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কোরআন তেলাওয়াত করছেন মাদরাসার শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তারা সেখানে আসেন। এরপর হাসপাতালের ঠিক উল্টোদিকে ফুটপাতে বসে তারা এ তেলাওয়াত শুরু করেন।

কোরআন তেলাওয়াতকারীদের মধ্যে ৮ জন শিক্ষার্থী এবং দুজন শিক্ষক। তারা রাজধানীর ভাটারা এলাকার তাদরিবুল কোরআন হাফেজি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী।

শিক্ষার্থীদের নিয়ে সকালে এভারকেয়ারের সামনে আসেন তাদরিবুল কোরআন হাফেজি মাদরাসার শিক্ষক ক্বারি মাওলানা মো. বেলাল হোসেন ও মুফতি আসাদুল্লাহ।

মুফতি আসাদুল্লাহ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে আমরা শিক্ষার্থীদের নিয়ে এখানে এসেছি। ওদের মধ্যে কয়েকজন হাফেজ। কয়েকজন প্রায় শেষের পথে। আমরা এসেছি মরহুমার জন্য কোরআন খতম দিতে। এ কোরআন খতমের সওয়াব যেন মরহুমা পান এনং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেজন্য আমরা তেলাওয়াত করছি। কোরআন খতম শেষে মোনাজাত করে আমরা চলে যাবো।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ