রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’

‘মাওলানা আব্দুর রহিমের ইন্তেকালে ইলমি জগতে শূন্যতা সৃষ্টি হলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রবীণ আলেমে দীন, লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সভাপতি মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খান।

সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা আব্দুর রহিম রহ.-এর ইন্তেকালে ইলমি জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।’

তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুম মাওলানার আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত, প্রবীণ আলেম মাওলানা আব্দুর রহীম গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ