রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাবির মেইন গেটের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি শুরু করা হয়। একপর্যায়ে ১৫ থেকে ২০ জন বিক্ষোভকারী মহাসড়কের ওপর অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালান। পরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো দৃশ্যমান প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে বলে তারা মন্তব্য করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর করা হবে।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী-নাটোর সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

অন্যদিকে একই দাবিতে নগরীর তালাইমারী এলাকায়ও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা।

আন্দোলনকারীরা জানান, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা সন্ধ্যা ছয়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান করবেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ