রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

শহিদদের স্মরণে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিরাত প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নড়াইলে কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার উদ্যোগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহরের পুরাতন টার্মিনালের পাশে স্কুল অব সাইন্স চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

দুই গ্রুপে অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানের তাৎপর্য ও যুবসমাজের নৈতিক মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার আহ্বায়ক তরুণ কবি, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক মিনহাজুল ইসলাম। তিনি (মিনহাজুল) বলেন, ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে কুরআন শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আলোকিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আমরা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় কিরাত প্রতিযোগিতার আয়োজন করেছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ও সংগঠনের সিনিয়র যুগ্মআহ্বায়ক শাফায়াত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, ইসলামী ছাত্রআন্দোলনের জেলা সভাপতি বি এম মুস্তাফিজুর রহমান সুমন ও তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য এস এম মিরাজুল কামাল প্রত্যয়।

এছাড়া উপস্থিত ছিলেন-সাবেক ছাত্রনেতা সাইফুল আবদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলার যুগ্মআহ্বায়ক আব্দুল কাদের মোল্যা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল-আমিন মন্ডল, যুগ্ম সদস্য সচিব আকাশ শেখ, শাহারুল আলম, সংগঠক হাফেজ শাকিল উদ্দিন, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, সংগঠনটির নেতা তন্ময় রেজা, নয়নসহ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ