রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আগামীকাল ১১টায় হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় তারেক রহমানের সাথে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশনে যাবেন তিনি। এরপর সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থাণে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন বলেও নিশ্চিত করেছে দলীয় সূত্র।

আজ বিকেলে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ার কবর জিয়ারত করেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির এই নেতা। পরবর্তীতে রাজধানীর পুর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ