রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহায়তাকারী রাজু রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদকে সীমান্ত এলাকায় আত্মগোপনে সহায়তার অভিযোগে গ্রেফতার আমিনুল ইসলাম রাজুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এই আদেশ দেন।

গত ২৩ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশন এলাকা থেকে রাজুকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকেল পাঁচটার দিকে পুলিশ আসামি রাজুকে আদালতে হাজির করে। এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুলিশের কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে তাকে এজলাসে ওঠানো হয়। এ সময় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিকে দেরিতে আদালতে হাজির করায় হাজতখানার অপারেশন ইনচার্জ (ওসি) এবং সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তাকে (জিআরও) শোকজ করা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

তদন্ত সংশ্লিষ্টদের দাবি, প্রধান আসামি ফয়সাল করিমকে পালিয়ে থাকতে রাজু সরাসরি সহায়তা করেছেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতকারীরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। শুরুতে মামলাটি হত্যাচেষ্টা হিসেবে দায়ের হলেও হাদির মৃত্যুর পর আদালতের নির্দেশে এখন এটি হত্যা মামলা (দণ্ডবিধির ৩০২ ধারা) হিসেবে তদন্তাধীন রয়েছে। পুলিশ বর্তমানে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ