রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কেন ঢেকে রাখা হয় কাবা শরিফ, কালো গিলাফের আড়ালে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য রাতে ঢাকাসহ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার খুতবার মাঝেই ফটোগ্রাফারদের সতর্ক করলেন মসজিদে নববির ইমাম মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা অনুষ্ঠিত গহরপুরী রহ. সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য, এমপি এম এ মালেককে আলটিমেটাম রামিসা হত্যা মামলার রায়ের পর যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ায় মুসলমানদের বর্তমান ও ভবিষ্যৎ কী? রামিসা হত্যাকাণ্ড: ফাঁসির রায়ের পাশাপাশি ৭ লক্ষ টাকা জরিমানা ধার্য

সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তাকে বহনকারী বিমানটি এখন ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার আগেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) ফ্লাইটটি।

এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।

এর আগে বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!

তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি দেশের উদ্দেশে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রো ত্যাগ করে। তারেক রহমানের সঙ্গে আছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে দলটি। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ। বিমানবন্দরে নামার পর সরাসরি সেখানেই যাবেন তারেক রহমান।

প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মাতিয়ে তুলেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ