রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ছাত্র জমিয়তের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আধিপত্যবাদী অপশক্তির কিলিং মিশন এবং জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ, ঢাকা মহানগর পূর্ব।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা ঢাকার নতুনবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্র ও আধিপত্যবাদী অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হন।
বিক্ষোভ মিছিলে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব এবং ভাটারা থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় নেতারা বলেন, শহীদ ওসমান হাদির রক্তের ঋণ জাতিকে শোধ করতেই হবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ