বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সদরপুরে বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের সদরপুরে আল্লাহ্ তায়ালার প্রতি কটূক্তি ও সুরা নাসের অপব্যাখ্যার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে সদরপুর থানা সামনের মেইনরোডে সদরপুর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল সরকার প্রকাশ্যে আল্লাহ্ তায়ালাকে নিয়ে অশ্রদ্ধামূলক অঙ্গভঙ্গি করেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। তারা আরও বলেন, সে সুরা নাসের অপব্যাখ্যা করে আল-কোরআনকে হাসির পাত্রে পরিণত করেছে। শুধু গ্রেফতার করলেই হবে না—তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

সম্প্রতি আবুল সরকারের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র ক্ষোভ দেখা দেয়। ভিডিওতে দেখা যায়, সে আল্লাহ্ তায়ালাকে নিয়ে কটূক্তি করছে এবং সুরা নাসের অর্থ বিকৃত করে ‘আল্লায় নাচতে কইছে তাই নাচি’—এমন মন্তব্য করছে। এসব ভিডিও ভাইরাল হওয়ার পরই স্থানীয় মুসলিম জনগণ মানববন্ধনের উদ্যোগ নেয় বলে আয়োজকরা জানান। সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহম্মাদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্জ মাওলানা আমির হোসাইন, হাফেজ আব্দুল আউয়াল, যুবনেতা আমানতুল্লাহ আমান, আবুবকর পেয়াদা, মিজানুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবীব, বাইশরশি হাই স্কুলের শিক্ষক মাসুদ আলম, আবাবিল সংগঠনের সোহাগ শিকদার, মোঃ শেখ হাশমত, মোঃ নজরুল ইসলামসহ আরও অনেকে। মানববন্ধনে দূরদূরান্ত থেকে শতাধিক মুসলিম জনতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ