বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভূমিকম্পে ছাত্রদের জড়িয়ে ধরে প্রশংসিত সেই শিক্ষক পেলেন সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ২২ নভেম্বর দেশে এ যাবতকালের সবচেয়ে তীব্র কাঁপুনি অনুভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্প টের পেয়ে অনেকে প্রাণভয়ে দৌড়াদৌড়ি করতে থাকেন। এমনকি নিজ সন্তান ফেলে ছুটে চলার মতো ঘটনাও ঘটে। এর মধ্যেই হিফজখানার এক শিক্ষক নিজের প্রাণের মায়া ত্যাগ করে ছাত্রদের জড়িয়ে ধরে রাখেন ভূমিকম্পের সময়। সিসি ক্যামেরার সেই ফুটেজ ভাইরাল হলে সেই শিক্ষক প্রশংসায় ভাসেন সব মহলের। সেই মাদরাসা শিক্ষককে এবার দেওয়া হলো বিশেষ সম্মাননা।

গত সোমবার (২৪ নভেম্বর) তরুণ আলেমদের সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’ ওই শিক্ষককে এই সম্মাননা দেয়।

সম্মাননা পাওয়া ওই শিক্ষকের নাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক।

হাফেজ মাওলানা শফিকুল ইসলামের কর্মস্থলে উপস্থিত হয়েই ‘সাধারণ আলেম সমাজ’ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়। এ সময় ‘সাধারণ আলেম সমাজ’র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক আকিফ আবদুল্লাহ। তার সাথে আরো ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম ও ফতোয়া সেলের সহ-সম্পাদক মুফতি নজরুল ইসলাম। তারা হাফেজ মাওলানা শফিকুল ইসলামের এমন মানবিক ও দায়িত্বশীল কাজের জন্য তাকে ধন্যবাদ জানান।

ভূমিকম্পের সময়ের ভিডিওতে দেখা যায়, শফিকুল ইসলাম দরজার কাছেই একটি বিছানায় শুয়ে মোবাইলে চোখ রাখছিলেন। সেই সময় হঠাৎ ভূমিকম্প শুরু হলে রুম থেকে বের না হয়ে উল্টো ছাত্রদের বিছানার দিকে ছুটে যান। দুই ছাত্রকে দুই খাট থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যটি ভাইরাল হলে তার দায়িত্বশীলতার বিষয়টি ব্যাপক প্রশংসিত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ