বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাদরাসা থেকে ছেলেকে আনতে গিয়ে প্রাণ গেল মায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনার ভাঙ্গুড়ায় ছেলেকে মাদরাসা থেকে আনতে যাওয়ার পথে গাড়িচাপায় প্রাণ হারিয়েছেন মা সম্পা খাতুন (৩৩)। এতে গুরুতর আহত হন আরও দুজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পৌর সদরের কালিবাড়ি–ভাঙ্গুড়া সড়কের কুমড়া-ডাঙ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সম্পা খাতুন পৌর এলাকার মান্দা সাহাপাড়ার লিটনের স্ত্রী। আহতরা হলেন- ভ্যানচালক আরিফ ও মোটরসাইকেল আরোহী এনজিওকর্মী আতাউর রহমান।

স্থানী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই দুপুরে ছেলেকে আনতে ভ্যানযোগে রওনা হন সম্পা খাতুন। পথে কুমড়া-ডাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া কুত্তাগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সম্পা খাতুন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হন ভ্যানচালক আরিফ এবং পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেলের আরোহী এনজিওকর্মী আতাউর রহমান।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আরিফকে পাবনা সদর হাসপাতাল এবং আতাউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ