রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

চাঁদপুর জেলা ছাত্র জমিয়তের নবীন আলেম সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমকালো আয়োজনে চাঁদপুর জেলা ছাত্র জমিয়তের নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে শাখার সভাপতি ইমরান সরকারের সভাপতিত্বে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহ-প্রচার সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, চাঁদপুর জেলা জমিয়তের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশাহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি কাউসার আহমাদ।

জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নুরুল আমীন ও সদর ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—মারকাযুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুনিরুল ইসলাম, মুমিন বাড়ি মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী ফরহাদ হুসাইন, জেলা যুব জমিয়তের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মঈনুদ্দিন মানিক, জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আশরাফ শাহীন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ