বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ১৮ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৮টি দোকান। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২৮টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন মুহূর্তেই আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। পরে খাগড়াছড়ি সদর ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকের হোসেন জানান, বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। একইসঙ্গে মহালছড়িতে কোন ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। 

মহালছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, ১৮টি দোকান আগুনে পুড়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ২৮টি দোকান।

খাগড়াছড়ি জেলাপ্রশাসনের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮টি দোকানদারকে জনপ্রতি ৭ হাজার ৫০০ টাকা ও ৩০ কেজি চাউল প্রদান করা হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ