সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ।। ২৩ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সার্বিক প্রস্তুতি চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস গুজব থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার নীরবেই চলে গেলেন কবি আব্দুল কুদ্দুস ফরিদী ‘ভোটকে উৎসবমুখর করতে সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন’ মাওলানা মনির হোসাইন কাসেমীকে জমিয়তের শোকজ শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচারের নিন্দা হেফাজতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি নির্বাচনের পর ঢাকায় দূতাবাস খুলবে আজারবাইজান 

আজ দুপুরে যেসব জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের উপকূলীয় কয়েকটি জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে এ ঝড় হতে পারে।

বুধবার (৫ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 
 
এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর, মিয়ানমার ও বাংলাদেশের উপকূলে রয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে মিয়ানমার-বাংলাদেশ উপকূল বরাবর এগোতে হতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি  সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জানা যায়।
 
সারাদেশে রাতের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ