রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র, বিজয়ী হলেন যারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: রাকিবুল হাসান

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত ‘সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা–২০২৫’-এর লাইভ ড্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় এই প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠিত হয়। হাজারের বেশি প্রতিযোগী থেকে উপস্থিত অতিথিরা লটারির মাধ্যমে ১০ জনকে পুরস্কারের জন্য বাছাই করেন।

প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন বায়তুন নুর সায়েদাবাদ, ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মনিরুজ্জামান। মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।

আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা খুরশিদ আলম কাসেমী, শায়খ নেছার আহমদ আন-নাছিরী, মুফতি মুহাম্মদ সালমান ও মুফতি জাকির  মাহমুদ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মাওলানা কাউসার আইয়ুব।

প্রথম স্থান অধিকারীর জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য ৩০ হাজার টাকা সমমূল্যের বই; তৃতীয় স্থান অধিকারীর জন্য ২০ হাজার টাকা সমমূল্যের বই দেওয়া হয়। এছাড়া সাতজন প্রতিযোগীকে (প্রতিজনকে) ৫ হাজার টাকা সমমূল্যের বই প্রদানসহ মোট লক্ষাধিক টাকার পুরস্কার দেওয়া হয়। আয়োজনের সহযোগিতায় ছিল মাকতাবাতুল আশরাফ, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম।

পুরস্কার বিজয়ী ১০ জন

১. মো. আলমাস খাঁন

পিতা: মো. ইব্রাহিম খাঁন

শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমাদ মাদরাসা, মুগদা, ঢাকা

২. মো. নাকিবুল হাসান রাফি

পিতা: মো. ইয়াছিন পাটওয়ারী

শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়া বাবুস সালাম, গাজীপুর

৩. মো. বাইজিদ আহমাদ

পিতা: মো. নজরুল ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠান: শেখ জনুরুদ্দীন রহ. দারুল কোরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা

৪. মো. নাইটাল আহমদ

পিতা: মো. সুলতান আহমাদ

শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়াতুন নূর আল কাসেমিয়া, উত্তরা, ঢাকা

৫. মুহা. হুসাইন আহমাদ

পিতা: মুহা. বিল্লাল

শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়া কাসেম নানুতবী, রামপুরা, ঢাকা

৬. মো. দেলোয়ার হোসাইন

পিতা: মো. জসিম উদ্দিন

শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা

৭. মুহাম্মদ ইছার উদ্দিন

পিতা: কলিম উদ্দিন

শিক্ষাপ্রতিষ্ঠান: শেখ জনূরুদ্দীন রহ. দারুল কোরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা

৮. নাঈম আহমাদ মুআয

পিতা: ফজলুর রহমান

শিক্ষাপ্রতিষ্ঠান: ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

৯. তাজিম সিরাজী

পিতা: বুলবুল আহমাদ

শিক্ষাপ্রতিষ্ঠান: জামেয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী, আঁটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা

১০. মো. আব্দুর রাকিব

পিতা: মো. সাইফুল ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়া বাবুস সালাম, ঢাকা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ