শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শাপলাকেন্দ্রিক অবদানে ভূমিকায় সম্মাননা দেবে শাপলা স্মৃতি সংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলাকেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানাতে আগামী ৩০ আগস্ট শনিবার রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সম্মাননা ও সম্মিলনী ২০২৫’। এ আয়োজন করছে শাপলা স্মৃতি সংসদ।

গত শনিবার (২৪ আগস্ট ২০২৫) বাদ আসর শাপলা স্মৃতি সংসদের নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে জানানো হয়, ২০১৩ সালের শাপলা চত্বর আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন কাজে যেসব অংশীজন অবদান রেখেছেন, তাদের এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবুল হাসানাত জালালী। এছাড়াও নির্বাহী পরিষদের সদস্য মাওলানা হাসান জুনাইদ, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা এহসানুল হক, মাওলানা আদনান মাসউদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা ইবরাহিম জামিল, মাওলানা জাকির হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা মাহমুদুল হাসান সাগর, মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মাওলানা আরিফুর রহমান, মুহাম্মাদ কামাল উদ্দীন ও ইমাম হুসাইন ইলাত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ