রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

কুমিল্লায় গ্রামের বাড়িতে মাহতাবের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে এশার নামাজের পর স্থানীয় চুলাশ উখারী বাজার শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয়সহ আশপাশের এলাকা থেকে শত শত মানুষ অংশ নেন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

মাহতাব ছিলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র ছেলে। তিনি পেশায় সিরামিক কোম্পানি গ্রেট ওয়ালে AGM হিসেবে কর্মরত। পরিবারটি রাজধানীর উত্তরায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

গত সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হলে মাহতাবসহ বহু শিক্ষার্থী দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় মাহতাবকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাকে আইসিইউ ও পরে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে সে মৃত্যুর কাছে হার মানে।

এ দুর্ঘটনায় পাইলটসহ এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৫১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে অধিকাংশই শিশু। উন্নত চিকিৎসা দিতে ভারত ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ