সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কুমিল্লায় দুই মাসব্যাপী ভাষা-সাহিত্য কোর্সের আয়োজন করেছে তরণী সাহিত্য কাফেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লায় দুই মাসব্যাপী ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে শিল্প-সাহিত্য নিয়ে কাজ করা সংগঠন তরণী সাহিত্য কাফেলা। আগামী ১৫ আগস্ট এই কোর্স শুরু হবে। 

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া নোয়াগাঁও চৌমুহনীতে মারকাযুস সুন্নাহ ওয়াল ইরশাদে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস চলবে। মোট ক্লাস সংখ্যা ১৮টি। 

তরণী সাহিত্য কাফেলার সমন্বয়ক মুফতি মুহিউদ্দীন আহমাদ মাসূম জানান, প্রশিক্ষণের বিষয় হিসেবে থাকবে- কী লিখবো কেন লিখবো, কী পড়বো কীভাবে পড়বো, লেখালেখির প্রস্তুতি, ব্যবহারিক বানান, প্রবন্ধ-নিবন্ধ, ছড়া, গল্প-উপন্যাস, রোজনামচা-ফিচার, অনুবাদ সাহিত্য, প্রুফ সম্পাদনা, যুক্ত বর্ণের ব্যবহার, প্রমিত উচ্চারণ ও বাচনিক উৎকর্ষ, আবৃত্তি, সাক্ষাৎকার, সংবাদপত্র ও সাংবাদিকতা, অনলাইন সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম, লেখালেখি ও সংবাদপত্রে তথ্যপ্রযুক্তি ইত্যাদি বিষয়ে ক্লাস হবে। 

প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বার্তা২৪ ডটকমের এসিস্ট্যান্ড এডিটর মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম, শীলন বাংলাদেশের প্রেসিডেন্ট কবি মাসউদুল কাদির, লেখক ও গবেষক মিরাজ রহমান, আবৃত্তি শিল্পী আহমাদ নাসিরুদ্দীন মামুন, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময় টিভি ইসলাম বিভাগের প্রধান মুফতি আবদুল্লাহ তামিম, লেখকপত্রের সহকারী সম্পাদক শামসুদ্দীন সাদী, লেখক ও গল্পকার মাওলানা সাখাওয়াত রাহাত, উপস্থাপক দাঈ ও সংগঠক মুহাম্মদ ইসহাক প্রমুখ। 

কোর্সের পরিচালক ও প্রশিক্ষক হিসেবে থাকবেন তরণী সাহিত্য কাফেলার সমন্বয়ক মুফতি মুহিউদ্দীন আহমাদ মাসূম। কোর্স সমন্বয়ক হিসেবে থাকবেন মারকাযুস সুন্নাহ ওয়াল ইরশাদের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফুআদ। 

আগ্রহীরা 01842985290, 01831580312, 01775636709 নাম্বারে যোগাযোগ করতে পারেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ