শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

জম্মুতে ভারতীয় বাহিনীর গুলিতে কাশ্মীরি যুবক নিহত, স্থানীয়দের প্রতিবাদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মাদ শোয়াইব ||

জম্মু, ২৫ জুলাই। ভারতের দখলে থাকা জম্মু ও কাশ্মীরের জম্মু জেলায় একটি ভুয়া সংঘর্ষের ঘটনা ঘটিয়ে ভারতীয় বাহিনী এক কাশ্মীরি যুবককে গুলি করে হত্যা করেছে। নিহত যুবকের নাম পারভেজ আহমদ বলে শনাক্ত হয়েছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিস (KMS) জানিয়েছে, জেলার সুরে চাক ফলিয়ান মণ্ডল সৎওয়ারি এলাকায় তল্লাশি অভিযানের সময় ভারতীয় পুলিশ তাকে হত্যা করে। তবে স্থানীয়দের দাবি, এটি কোনো সংঘর্ষ ছিল না, বরং পারভেজ আহমদ তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিনা উস্কানিতে পুলিশ গুলি চালায়।

নিহতের পরিবারের পক্ষে কথা বলার সময় মানবাধিকার কর্মী তালিব হুসেইন সাংবাদিকদের জানান, "এই হত্যাকাণ্ড সম্পূর্ণ বেআইনি এবং অমানবিক। পারভেজ কোনো অপরাধে জড়িত ছিল না। তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে।"

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা Government Medical College Hospital (GMCH), Jammu-র সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ পরে পারভেজের মৃতদেহ ময়নাতদন্তের জন্য GMCH-তে পাঠিয়েছে।

স্থানীয়দের দাবি, দখলদার বাহিনীর এমন বর্বর আচরণ কাশ্মীরিদের বিরুদ্ধে চলমান দমন-পীড়নেরই আরেকটি দৃষ্টান্ত।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ