শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ ।। ১০ মাঘ ১৪৩২ ।। ৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
‘একামতে দ্বীন এবং মুনাফেকি একসাথে চলে না’ ফরিদপুরের বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫ জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি: শফিকুর রহমান রিকশা প্রতীকের মুসলেহ উদ্দীন রাজুর সঙ্গে ধানের শীষের প্রার্থীর সাক্ষাৎ বাড্ডা-শাহজাদপুরে পানি-গ্যাসের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি নাহিদের তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে বিমান হামলা, নিহত ২৭ নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট রজব মাসে সৌদি আরবে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৪৮ লাখ মুসল্লি খেলাফত আন্দোলন কি সত্যিই ১০ দলীয় জোট থেকে বেরিয়ে গেছে?

স্লোগান দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা দল নেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাবনার ঈশ্বরদীতে এক বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্লোগান দেওয়ার সময় হৃদন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে মহিলা দলের এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন।

জানা গেছে, দীর্ঘ ২২ বছর পর কারামুক্ত হয়ে নিজ এলাকায় ফেরেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিতে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল নিয়ে উপস্থিত হয়েছিলেন মহিলা দলের কর্মীসহ শতাধিক নারী।

সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে পড়ে যান। পরে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সঙ্গে থাকা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. মাফরুহা আক্তার চামেলি বলেন, আমেনা খাতুনের নেতৃত্বে এই অনুষ্ঠানে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছিল নারী কর্মীরা। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ সে মাটিতে পড়ে যায়। অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, স্ট্রোক করে মহিলা দলের ওই নেত্রী মারা গেছেন বলে জানতে পেরেছি। পরিবার তার মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ