শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কুমিল্লায় বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয় উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে কুমিল্লা মহানগর ও পূর্ব জেলা শাখার মজলিস কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লার পূর্ব জেলা সহ-সেক্রেটারি মাওলানা সালাউদ্দিনের সঞ্চালনায় কুমিল্লার পূর্ব জেলার সভাপতি মাওলানা অলিউল্লাহর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পূর্ব জেলার সেক্রেটারি মাওলানা মনির হোসাইন কাসেমী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পূর্ব জেলার সহ-সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসেন, কুমিল্লার পূর্ব জেলার সহ-সেক্রেটারি মাওলানা জামিল আশরাফী, কুমিল্লার মহানগর সভাপতি মাওলানা সুলাইমান ও কুমিল্লার মহানগর সেক্রেটারি মুফতি ইমাম হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠান ও দোয়ার মাহফিলে মাওলানা মনির হোসাইন কাসেমী সাংগঠনিক অবকাঠামো তুলে ধরেন এবং বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক ঘোষিত দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ