বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বাংলাদেশে আরো সাতজনকে পুশ-ইন বিএসএফের, বিজিবির হাতে আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ-ইন করা সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চাপসার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪৭/এমপি বরাবর ভারতের অভ্যন্তর থেকে এই সাতজনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

আটকদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং একজন শিশু রয়েছে। বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে তাদের আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রায় ২০-২৫ বছর আগে কাজের জন্য দালালদের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতের মুম্বাইয়ে চলে গিয়েছিলেন। সম্প্রতি, আনুমানিক ৬-৭ দিন আগে, মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং ১৯ জুন, বুধবার তাদের সীমান্ত এলাকা পর্যন্ত নিয়ে আসে।

আটককৃতদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ যাচাই-বাছাই করা হয়েছে, যার মাধ্যমে তাদের নাগরিকত্ব সঠিক প্রমাণিত হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ জুন) বিজিবি ও বিএসএফের কম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধে আলোচনা করেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ