বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নরসিংদী সদর করিমপুরে  ‘আল- ইহসান উলামা পরিষদ ও তরুণ কাফেলার কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদী সদর উপজেলার করিমপুরে  "আল-ইহসান উলামা পরিষদ ও তরুণ কাফেলা নরসিংদী সদর "  একটি দ্বীনি ও সামজিক  সংগঠনের , কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।

রবিবার (১৫-জুন) সকালে  উপজেলার করিমপুর  ইউনিয়নে সংগঠনটির প্রধান কার্যালয়ে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে কেন্দ্রীয় কার্যালয়টি উদ্বোধন করা হয়।

উদ্বোধন  উপলক্ষে আল ইহসান উলামা পরিষদ ও তরুণ কাফেলা নরসিংদী সদর  এর সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের যাত্রাবাড়ী শাখার সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস মুফতি সাকিবুল ইসলাম কাসেমী সংগঠনের কার্যক্রমের বিবরণী  তুলে ধরে বলেন, অত্র সংগঠনের  মাধ্যমে বিগত দুই যুগ ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা,রাস্তা -ঘাট সংষ্কার,মাদক,জুয়া,সুদ ও অসামাজিক কাজ প্রতিরোধ করে আসছে, ইসলামি মহা সম্মেলনের আয়োজন , বয়স্কদের কুরআন শিক্ষা, নামাজ শিক্ষাসহ বিভিন্ন সামাজিক ও দ্বীনি কাজ বাস্তবায়ন করে আসছে,  এবং সামনেও  বিভিন্ন কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য সামাজিক ও দ্বীনি কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

 মুফতি তাফাজ্জল হোসাইনের  সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব ফিরোজ আহমেদ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান কমল ভূইয়া। আলহাজ্ব আ: জাহের মোল্লা, ইবনে আদেল শশী, কামাল মোল্লা, জসিমউদদীন ।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন,অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি   মাওলানা আব্দুল কাদির,  অত্র সংগঠনের সাধারণ সম্পাদক। মাওলানা মোয়াজ্জেম হোসাইন,

আরো উপস্হিত ছিলেন মাওলানা হুসাইন,

মাও: গোলাম কিবরিয়া,  হাফেজ মুহিব্বুল্লাহ, মুফতি আব্দুল্লাহ সেলিম, মাও: মাসউদুর রহমান, মাও: আবুল বাসার, মাও: শাহাদাত,মাও: আব্দুল কুদ্দুস, মাওলারা রমজান আলি, মাওলানা ইব্রাহিম,মাওলানা সাদিকুর রহমান, হাফেজ মিজানসহ আরো অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

সর্বশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ