রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

কুলাউড়া উপজেলা জমিয়তের মতবিনিময় সভা 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জুন) বাদ মাগরিব বড়লেখা ইয়াম্মি প্যারাডাইজ চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বড়লেখা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ রমিজুদ্দীনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন- উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান আহমদ। স্বাগত  বক্তব্য দেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইমামুদ্দীন সাহেব। 

প্রধান অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম।

এসময় জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ -এর সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুর রশীদের বড়লেখায় আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ কুলাউড়ী, বড়লেখা হাজিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমীন, রাংজিয়ল মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ সালেহ নজিব আইয়্যুবী, বড়লেখা উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, মাওলানা হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা শায়খ মুখলিছুর রহমান, যুগ্ম-সম্পাদক মাওলানা শিহাবুদ্দীন শাহ আলম, কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা নেজামুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, জুড়ি উপজেলা জমিয়ত নেতা মাওলানা আল-আমীন, মৌলভীবাজার পৌর জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শাহ মাহমুদুর রশীদ, বড়লেখা উপজেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাহদি হাসান কামাল, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ। 

আরও উপস্থিত ছিলেন যুবনেতা মাওলানা মুশতাক ফুরকানী, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আব্দুল কাইয়্যুম, মাওলানা খালেদ আল হিশাম, মাওলানা জহুর উদ্দীন, মাওলানা সাইফুর রহমান, মাওলানা ওলিউর রহমান শামিম, মাওলানা আব্দুল ওয়াহিদ সিদ্দিকী, মাওলানা শিহাবুদ্দীন শিবলী, মাওলানা হাফিজ আবিদুর রহমান ফাহমিদ, মাওলানা সাব্বির আহমদ, হাফিজ আব্দুল হক, আব্দুল্লাহ তায়্যিব, হাফিজ হুসাইন আহমদ, তারেক আহমদ, জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা-জুড়ী) অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম এবং মৌলভীবাজার-২ আসনে (কুলাউড়া) মাওলানা শাহ মাশুকুর রশীদের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সকলে সম্মতি জ্ঞাপন করেন এবং তাদেরকে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানের অতিথি মাওলানা শাহ মাশুকুর রশীদকে বড়লেখা উপজেলা ও পৌর শাখা ছাত্র জমিয়তের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে চারজন শিক্ষার্থী ছাত্র জমিয়তে যোগদান করেন। তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন জমিয়ত নেতারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ