বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জয়পুরহাটে ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৫


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন এবং শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি রবিবার (১৫ জুন) রাত ১২টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের খঞ্জনপুর মিশন এলাকায় ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম ইদ্রিস আলী (৪০), তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার আদর্শ পাড়া গ্রামে। আহতদের মধ্যে আছেন মাসুদ হোসেন (৫৩), শামীম হোসেন (৫০), মিনু আক্তার (৪২), নাজনীন আক্তার (২১) এবং তার মেয়ে নিহা আক্তার (২)। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামে।

পুলিশ জানিয়েছে, ইদ্রিস আলী পাঁচজন যাত্রী নিয়ে জয়পুরহাট শহর থেকে ভাদসার দূর্গাদহ বাজারে যাচ্ছিলেন। পথে খঞ্জনপুর মিশন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বালুবাহী একটি মেসি ট্রাক্টরের সঙ্গেও ট্রাকের ধাক্কা লাগে। সংঘর্ষে ঘটনাস্থলে ইদ্রিস আলী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, এবং গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি খন্দকার ফরিদ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ