বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

মাদানীনগর মাদরাসার ফাজিল ইমরান সিদ্দিকী বাইক দুর্ঘটনায় নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মাদানীনগর মাদরাসার ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ফাজিল ইমরান সিদ্দিকী বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন। লেখাপড়া শেষ করে তিনি মাদানীনগর মাদরাসার সামনে 'মাদানী কম্পিউটার' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন।

রোববার (১৫ জুন) ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। 

জানা গেছে, রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ফরিদপুর‌ ভাঙ্গা  থানাধীন বামন কান্দার এক্সপ্রেসওয়ের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।  

ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লাগলে চালক ইমরান সিদ্দিক (২৯) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। মোটরসাইকেলটি  শিবচর হাইওয়ে থানায় নেওয়া হয়। 

ইমরান সিদ্দিকীর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার চুমুরদি গ্রামে। তার বাবার নাম শেখ শুকুর। তিনি দুই মাস আগেই মোটরসাইকেলটি কিনেছিলেন। 

মাদানীনগর মাদরাসার শিক্ষার্থীরা জানান, ইমরান সিদ্দিকীর ব্যবহার ছিল অমায়িক। মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে তাঁর ব্যবসায়িক আচরণ ছিল খুবই ভালো। তিনি ফটোকপি ও কম্পিউটারের দোকান পরিচালনা করায় তার দোকানে ছাত্রদের যাতায়াত ছিল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ