বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

অপসংস্কৃতি রুখতে ঐক্যবদ্ধ হোন: মাধবপুর উলামা পরিষদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

অপসংস্কৃতি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছে হবিগঞ্জের মাধবপুর উলামা পরিষদ। সংগঠনটির সম্মেলনে বক্তারা বলেছেন, সমাজকে মাদকমুক্ত করতে হবে। বেহায়াপনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সামাজিক বিশৃঙ্খলারোধে সবাইকে পদক্ষেপ নিতে হবে। এই সমাজকে নৈতিকতার সড়কে তুলে আনতে হবে। 

মঙ্গলবার (১০ জুন) সকালে মাধবপুর মারকাজুদ তাহমিদ মিলনায়তনে সংগঠনটির ঈদ পুনর্মিলনী ও ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দীন। সভা পরিচালনা করেন মাওলানা হাসিবুল হাসান নূরী। 

সংগঠনের সভাপতি মাওলানা শাহ গিয়াস উদ্দীন বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা একত্র আছি। আমরা কারো বিরুদ্ধে বলি না, কেবল হকের আওয়াজ তুলেছি। 

সংগঠনের কাজ বেগবান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সত্যকে তুলে ধরবার জন্য, অপসংস্কৃতি রুখতে উলামা পরিষদকে শক্তিশালী করার বিকল্প নেই। 

মুফতি ওয়াজেদ আলী বলেন, আমরা ঐক্যবদ্ধ থেকে সমাজকে আলোকিত করতে চাই। গত সেশনে আমাদের কাজের ত্রুটি থাকলেও অনেক বাণী আছে। তিনি বলেন, আমরা তাকওয়ার সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছি। আল্লাহর নুসরত আমাদের সঙ্গে ছিল। আলহামদুলিল্লাহ। 

মাধবপুর উপজেলা উলামা পরিষদ সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, আমি সবসময় আমানতের সঙ্গে দায়িত্ব পালন করেছি। আগামী দিনে যারাই দায়িত্বে আসবেন তাদের সঙ্গে আমরা কাজ করবো। একে ব্রান্ড বানিয়ে কাজ করবো ইনশাল্লাহ।

এছাড়াও বক্তব্য দেন মাওলানা আনোয়ার হুসাইন, মাওলানা মারগুবুর রাহমান, মাওলানা মহিউদ্দীন সালিম, মাওলানা হাম্মাদ আলমগীর।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ