বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

নির্ধারিত দাম কার্যকরে কাজ করছে মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারের বেঁধে দেওয়া দামেই বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। নির্ধারিত দাম কার্যকরে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ দল।

রোববার সন্ধ্যায় ঢাকার লালবাগের পোস্তায় কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা যে চামড়ার দাম নির্ধারণ করেছিলাম, ( ৭০০ থেকে ৮০০ টাকা ) সেটি ছিল লবণসহ দাম। আর যেটা বিক্রি হচ্ছে সেটি লবণ ছাড়া। বিগত বহু বছর ধরে যে দামে বিক্রি হতো, এই দাম তার থেকে বেশি।’

মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম পাচ্ছেন না, এ প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটা কিছু কিছু ক্ষেত্রে সত্য, তবে বেশির ভাগ ক্ষেত্রেই অসত্য। এ জন্য অসত্য যে কিছু মৌসুমি ব্যবসায়ী যাঁদের চামড়া সংরক্ষণের ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, তাঁরা চামড়া নিয়ে আধা পচা করে ফেলছে । আধা পচা চামড়া ৭০০-৮০০ টাকা বিক্রি হলে তো অনেক বেশি হয়ে যায়। আর যেটি ভালো চামড়া সেটি ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন চামড়া ব্যবস্থাপনায় কাজ করছে। জাতীয় পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ করা হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা চামড়া ব্যবস্থাপনা পর্যবেক্ষণ হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে লবণ দেওয়া চামড়ার উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে। সরকার নির্ধারিত মূল্যেই সেটা বিক্রি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূল ধারার কিছু গণমাধ্যম ভুল তথ্য প্রচার করছে।

উপদেষ্টা বলেন, ‘এককভাবে সরকারকে দায়ী করে কিছু ভুল তথ্য ও অপতথ্য ছড়িয়ে চামড়ার বাজারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা ন্যক্কারজনক কাজ হবে বলে আমি মনে করি।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়ার দাম গতকালের তুলনায় আজ বেড়েছে। আশা করছি, লবণযুক্ত চামড়ার দাম আগামীকাল আরও বাড়বে। আমরা চামড়া সংরক্ষণের সক্ষমতা তৈরি করেছি, যার মাধ্যমে দুই থেকে তিন মাস চামড়া ধরে রাখতে (সংরক্ষণ) পারবেন।’ তিনি উপযুক্ত দাম না পাওয়া পর্যন্ত চামড়া বিক্রি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ