বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

ঈদের দিন নিখোঁজ, পরদিন মিলল মাদরাসা ছাত্রীর লাশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঈদুল আজহার দিন দুপুরে নিখোঁজ হয় সোহানা আক্তার (১১) নামে এক মাদরাসা ছাত্রী। আজ রোববার (৮ জুন) সকাল ৯টার দিকে উদ্ধার করা হয়েছে তার লাশ।

সোহানা যশোরের ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল জলিলের মেয়ে। সে উপজেলার বায়সা-চাঁদপুর মাদরাসার পঞ্চম শ্রেণিতে পড়তো।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন দুপুরের পর সোহানা পাশের হাড়িয়া-পানিসারা এলাকার ফুল মোড়ে বেড়াতে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। এই ঘটনায় তাদের প্রতিবেশী এবং হাড়িয়া মোড়ের হোটেল ব্যবসায়ী রানা মীর্জা সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটির নিখোঁজের বিষয়ে বিজ্ঞপ্তি দেন।

এই বিষয়ে রানা মীর্জা বলেন, ওই মেয়ের পরিবার বেশ পরহেজগার। শুনেছি আজ সকালে পুলিশ মেয়েটির লাশ বায়সা বাজারের শেষ মাথায় মানিকালী গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোরেও নাকি নিয়ে গেছে।

জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘ঈদের দিন সোহানার পরিবারের সদস্যরা পশু কোরবানির জন্য পাশে তার ফুফুর বাড়িতে যায়। এ সময় সোহানা ও তার ফুফাতো বোন তন্বী (৮ম শ্রেণি) বাড়িতে খেলাধুলা করছিল। দুপুরের দিকে তন্বী ঘুমিয়ে পড়ে। সোহানা উঠানে খেলা করছিল।

দুপুর ২টার দিকে তার ভাই বাড়ি ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। আজ সকালে বাড়ির পেছনের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় পরিবারের লোকজন। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ