শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণের সিদ্ধান্ত স্থগিত সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত ‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছিনার পীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীদের সমবেদনা জানিয়েছেন ছারছিনা দরবার শরিফের পীর মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সমবেদনা জানাতে যান ছারছিনার পীর।

ছারছিনার পীর সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির মীর্জা নুরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আলা ড. সৈয়দ শারাফত আলী, মজলিশে আমেলা মির্জা শোয়েবুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব প্রমুখ। সাক্ষাৎ শেষে ছারছিনার পীর শোক বইতে সাক্ষার করেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বুধবার দেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ