রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিমি এলাকাজুড়ে যানজট, যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে সড়কে। এতে করে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের অন্তত ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে রেকর্ডসংখ্যক যানবাহন, আদায় হয়েছে সর্বোচ্চ পরিমাণ টোল।

যানজটের প্রধান কারণ হিসেবে জানা গেছে— সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়া, ছোটখাটো দুর্ঘটনা ও ঈদের আগ মুহূর্তে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের সক্ষমতা হঠাৎ কমে যাওয়া। ফলে যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত প্রায় ৩০ কিমি এলাকায় দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

ঘরমুখো মানুষের দুর্ভোগের কথা জানিয়ে চালকরা বলেন, ২ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ৬ থেকে ৮ ঘণ্টা। দীর্ঘক্ষণ জটের মধ্যে আটকে থাকায় শিশু ও বৃদ্ধদের অবস্থা আরও করুণ।

পর্যাপ্ত পরিবহন না পেয়ে অনেক যাত্রী ট্রাক ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন। এ ছাড়া স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

যাত্রীদের অভিযোগ, "একেকটা রুটে ভাড়া ২০০ টাকা বাড়তি নিচ্ছে। কিছু বললে বলে— গাড়ি খালি ফিরে যেতে হয়।" যদিও অনেক চালক ও সহকারী এই অভিযোগ স্বীকার করেছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পার হয়েছে প্রায় ৬৫ হাজার যানবাহন। এতে করে টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ১৯ লাখ টাকা। সেতু চালু হওয়ার পর এটাই একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাভেল বলেন, "এত বেশি যানবাহন একসঙ্গে পারাপার আগে কখনো হয়নি। এটি এক দিনে সর্বোচ্চ রেকর্ড।"

মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম। অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, “বাস বিকল হওয়া ও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে জট তৈরি হয়েছে। তবে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, "মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ৬ শতাধিক পুলিশ সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন।"

ঈদ ঘরমুখো মানুষের যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যানজট। যমুনা সেতুতে রেকর্ডসংখ্যক গাড়ি পার হলেও মহাসড়কে ট্র্যাফিক ব্যবস্থাপনায় আরও নজরদারির প্রয়োজনীয়তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবারের ঈদযাত্রা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ