বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

সাতক্ষীরায় ৩৬ শহীদ পরিবারকে জামায়াতের শ্রদ্ধা ও ঈদ উপহার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় ৩৬ জন শহীদের পরিবারকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এক হৃদয়গ্রাহী অনুষ্ঠানে এ আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোসলেম উদ্দীন, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন এবং জেলা শিবির সভাপতি ইমামুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “এই শহীদ পরিবারগুলো আমাদের অহংকার। তারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমাদের আজকের পথচলা সম্ভব করেছেন। আমাদের দায়িত্ব এখন—তাদের স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া।”

তিনি বলেন, “যারা দেশমাতৃকার স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে জীবন দিয়েছেন, তারা প্রকৃত অর্থে জাতির শ্রেষ্ঠ সন্তান। শহীদদের আত্মত্যাগ যেন ইতিহাসে হারিয়ে না যায়, সে জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে।”

এ সময় তিনি শহীদ পরিবারগুলোর কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতার আহ্বান জানান এবং জামায়াতের আমিরের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও আন্তরিক সালাম জানান।

অনুষ্ঠানে এক শহীদের পিতা আবেগঘন কণ্ঠে বলেন, “আমার সন্তান মুজাহিদ দেশের জন্য জীবন দিয়েছে, এটাই আমার গর্ব। আমি চাই তার আত্মত্যাগ যেন একটি বৈষম্যহীন, ন্যায়ের ভিত্তিতে গঠিত সমাজে রূপ নেয়।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ