বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৫, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে থ্রি-হুইলার মাহেন্দ্র ও বিপরীতগামী মিজান পরিবহনের মুখোমুখি সংঘর্ষে  পিতা-পুত্রসহ ৫ জন নিহত ও ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। 

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে ফরিদপুর ও মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, সকালে ১০ /১১জন যাত্রী নিয়ে ভাঙ্গা থেকে একটি মাহেন্দ্র গাড়ি  টেকেরহাটে যাওয়ার পথে বাবলাতলা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীতগামী মিজান পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুরের শিবচরের ইব্রাহিম সরদার (৭০) ও তার ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা শেখের ছেলে তারা মিয়া (৫৪) ও অজ্ঞাত আরও এক যাত্রী (৫০)নিহত হন। এতে গুরুতর আহতরা হলেন, গিয়াস উদ্দিন (৫৫), শহীদ মোল্লা (৩২), খোকন মিয়া(২৯)।

এদিকে সচেতন স্থানীয়রা অভিযোগ করে বলেন, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় খুবই আতঙ্কে আছেন তারা।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপার (মাদারীপুর রিজিওন) মো. শাহিনুর আলম খান বলেন, বাস-মাহিন্দ্র সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ