বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে দুই সন্তানের জননীর মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁচড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার চাঁচড়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার চাঁচড়া মাঠপাড়া এলাকার সাগর হোসেনের স্ত্রী। এই দম্পতির ৭ বছরের ছেলে আরাব হোসেন ও ৪ বছরের রাজিয়া খাতুন নামে দুটি সন্তান রয়েছে।

স্বজনরা জানায়, বুধবার দুপুরে বৈদ্যুতিক মটরের পানিতে চাল ধুঁতে যান গৃহবধু শারমিন আক্তার। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই গৃহবধু শারমিন আক্তারের মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।\

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ