রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

নিজ বাড়িতে তিন ভাইয়ের মাদক ব্যবসা, বিক্রি করতেন স্ত্রী'রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের নবাবগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নেশাজাতীয় ৬০০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ একই পরিবারের তিন ভাই ও ১ স্ত্রী সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লাউগাড়ি মধ্যপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাদক বিক্রেতা এনামুল হক বাবু (২৮), ইমদাদুল হক এন্দা (৩৬), এরশাদুল ইসলাম (৩৯), ইমদাদুল হকের স্ত্রী ছখিনা খাতুন (২৮), কাজলদিঘী গ্রামের দবিরুল ইসলামের ছেলে মাদক সেবনকারী মনোয়ার হোসেন (৩৩), এবং শালখুরিয়া গ্রামের রকিবুল ইসলামের ছেলে সাজু বাবু (১৯)।

নবাবগঞ্জ থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৩ জুন দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাউদপুর ইউনিয়নের লাউগাড়ি মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে একই পরিবারের তিন ভাই ও ১ স্ত্রী'সহ ৪ জনকে ৬০০ পিচ ট্যাপেনটাডলসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক সেবন করার দায়ে আরও দু'জনকে গ্রেফতার করা হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন নিশ্চিত করেন যে, গ্রেফতারকৃত এনামুল হক বাবুর পরিবারের সবাই মাদক বিক্রির সাথে জড়িত এবং তারা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি আরও জানান, এনামুল ও তার দুই ভাই সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজা, হিরোইন, ট্যাপেনটাডল ও ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করতেন। এরপর তারা তাদের স্ত্রীর মাধ্যমে এসব মাদক বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে বিক্রি করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ