বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা ইয়াহইয়ার চলে যাওয়ার ২ বছর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া রহ.-এর চলে যাওয়ার দুই বছর আজ। ২০২৩ সালের এই দিনে (৩ জুন) তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মাওলানা ইয়াহইয়া ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন। দুই বছরেও কম সময় তিনি দায়িত্ব পালন করেন। 

২০২১ সালের ৮ সেপ্টেম্বর মুফতি আবদুস সালামকে মহাপরিচালক ও মাওলানা ইয়াহইয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই মুফতি আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন বৈঠকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মুফতি আবদুস সালামের জানাজার পরপরই সেদিন মাওলানা ইয়াহইয়াকে মহাপরিচালক ঘোষণা করে মজলিসে শূরা।

মাওলানা ইয়াহইয়া ১৯৭৩ সালে শিক্ষাজীবন শেষ করে হাটহাজারীর গড়দুয়ারা মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। সেখানে ১০ বছর শিক্ষকতার পরে তিন বছর মাদার্শা মাদরাসা ও হাজী ইউনুস রহ. প্রতিষ্ঠিত ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন মাদরাসায় ছয় বছর শিক্ষকতা করেন। ১৯৯১ সালে হাটহাজারী মাদরাসায় যোগ দেন।

মাওলানা ইয়াহইয়ার ইন্তেকালের পর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মনোনীত হন মুফতি খলিল আহমদ কাসেমী। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ